জাতীয়

বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৮ জন

বাংলাদেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট ৯ জন প্রাণ হারালেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

আজ রবিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।