গত ২৪ ঘণ্টায় (১০) দশজনের মৃত্য, নতুন আক্রান্ত ৩৪১ জন।গত ২৪ ঘণ্টায় আরও দশজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬০। আর এ ভাইরাসটিতে একদিনে নতুনভাবে শনাক্ত হয়েছে ৩৪১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৭২ জনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪১ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দশজন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৬০। এছাড়া আরও নয়জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ১৫৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এখন পর্যন্ত সারাদেশে ৬০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৫৮ জন।




