করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজের মাধ্যমে মৃত্যুর সংখ্যা জানানো হয়েছে।
এর আগে দুপুরে অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের সময় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আক্রান্তের সংখ্যা জানালেও মৃতের সংখ্যা জানাতে পারেননি। এ সময় তিনি বলেছিলেনন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’




