জাতীয়

রেড এবং ইয়োলো জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষনা।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের অত্যাধিক ঝুঁকিতে থাকা রেড এবং ইয়োলো জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ ‍জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, লাল ও হলুদ জোনে অবস্থিত সামরিক ও অসামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি দফতরসমূহ এবং লাল ও হলুদ জোনে বসবাসকারী বর্ণিত দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

যে সকল এলাকায় লকডাউন থাকবেঃ


এদিকে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। ফলে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৯ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন।

ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে আক্রান্তের সংখ্যা বিবেচনায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বেশকিছু এলাকা রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। এছাড়া কিছু এলাকা ইয়োলো জোন হিসেবেও চিহ্নিত করা হয়েছে।