জাতীয়

গত ২৪ ঘন্টায় করোনায় ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২২

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১২ হাজার ৯১৩ বাংলাদেশি।

৭ জুন সকাল ৮টা থেকে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ৩২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

মঙ্গলবার (৮ জুন) স্বাহাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ১২। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪০। সুস্থতার হার ৯২ দশমিক ৬৪। করোনায় মৃত্যু হার ১ দশমিক ৫৮।