জাতীয়

গত ২৪ ঘন্টার নতুন শনাক্ত ২১৯ জন, মোট আক্রান্ত ১২৩১ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুনভাবে শনাক্ত হয়েছে ২১৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে। আর গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫০।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ১১ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ১২৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এখন পর্যন্ত সারাদেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪৭ জন।