গত রবিবারে প্রচারিত fcnews.tv ফেসবুক ভিত্তিক অন অনুমোদিত সংবাদ মাধ্যমে ভিডিও সংবাদ প্রচার করে প্রতারনার মাধ্যমে মোটা অংকের চাদা দাবী করে, চাঁদা না পেয়ে আব্দুস ছাত্তারের পরিবারকে হেয় অপ্রতিপন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়। যাহাতে সুনামধন্য পরিবারের মানহানি ও অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজ গ্রামের কতিপয় অসৎ উশৃংখল, বিএনপি সমর্থক লোকের জোগ সাজেসে ষড়যন্ত্রমূলক প্রতারণার ফাঁদ পাতা হয়। সরজমিনে প্রচারিত সংবাদের কোন ভিত্তি পাওয়া যায় নাই। এলাকা ঘুরে ছাত্তারের পরিবারের বিরুদ্ধে অভিযোগ এর কোন ভিত্তি পাওয়া যায় নাই। আব্দুস ছাত্তারের পরিবারের বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় যুব ও ক্রিড়া উপ-কমিটির সদস্য। ঢাকাতে স্বপরিবারে বসবাস করে এবং এলাকার উন্নয়ন ও সামাজিক উন্নয়নের জন্য যথেষ্ট অবধান রেখে আসছেন বলে জানা যায়। তার পিতা এলাকার অত্যান্ত সৎ এবং সম্মানিত ব্যক্তি। বর্তমানে পবিত্র ঊমরা হজ্জ ব্রত পালনের জন্য বড় ছেলে ও স্বস্ত্রীক মক্কা ও মদিনায় অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানাযায় আব্দুস ছাত্তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও চাদাবাজির জন্য মামলার প্রস্তুতি নিচ্ছেন। তার বড় ভাই দেশে ফিরলে মামলা রজু করবেন বলে জানা যায়।




