রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টার দিকে শুরু হয় দ্বিতীয় জামাত। প্রজায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ আদায় শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নামাজ আদায় করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসতে থাকেন মুসল্লিরা।
এদিকে, এবারের পরিস্থিতি বিগত বছরগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। কারণ, সরকার করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঈদগাহের পরিবর্তে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।



