দূর্ঘটনা

রাজধানীর বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২, চালক আটক।

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলায়েত (৫২) এবং মকসুদুর (৪২)। এ ছাড়া গুরুতর আহত পথচারীর নাম জাকির (৪০)।

শেখ মোহাম্মদ শামীম বলেন, বাংলামোটরে জাফর নামের বিহঙ্গ বাসের এক চালক একটি মোটরসাইকেলে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে বসে থাকা একজন নিহত হয়। চালকও মারা গেছেন।’

এসি বলেন, এ ঘটনায় একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। বাসের চালকসহ বাস এবং মোটরসাইকেল সবই থানা হেফাজতে আছে।