ফাঁকা হয়ে গেছে। বিএনপি কয় একদফা, আমরা এই সমাবেশ থেকে ওদের ‘নেই দফা’ বানিয়ে দিলাম। বিএনপি আজকেই হেরে গেছে ।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আগামী জানুয়ারি মাসে দেখিয়ে দেব সুষ্ঠু নির্বাচন কাকে বলে কত প্রকার ও কী কী।’
শেখ ফজলে নূর তাপস আরও বলেছেন, ‘আজ থেকে ঢাকা দখলে রাখা হবে। আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে যাবো।’ এছাড়া, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারবে না।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘উন্নয়নের যেমন বিকল্প নেই, তেমনি উন্নয়নের জন্য নৌকা ও আওয়ামী লীগের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করতে হবে।’
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ ঢাকার আশপাশের এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মীকে বায়তুল মোকাররম মসজিদ গেটের নিচে অবস্থান করতে দেখা যায়।




