জাতীয় দুর্যোগ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৫ মাত্রার তীব্র ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট এ ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এ ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী থেকে পশ্চিম দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। খোঁজ নিয়ে জানা যায় প্রত্যেকের বাসার কোন না কোন আসবাবপত্র, টাইলস, ফুলদানি এ সমস্ত জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।